× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু ইসরাইলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১২:১৪ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান দক্ষিণ লেবানন ও বৈরুতজুড়ে ‘ব্যাপক আকারে’ হামলা চালাচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য লেবাননে অবস্থানরত হিজবুল্লাহর অবকাঠামো।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৈরুতের কেন্দ্রস্থল বাশৌরা এলাকায় একটি ভবনে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। হামলার পর ওই এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

হামলার আগে বাশৌরা এলাকার একটি ভবন ও আশপাশের স্থাপনা খালি করার জন্য বাসিন্দাদের সতর্ক করে ইসরাইলি সেনাবাহিনী। চলমান অভিযানের মধ্যে এই এলাকাবাসীর জন্য এটিই প্রথম সরিয়ে নেওয়ার সতর্কবার্তা বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এ ছাড়া বৈরুতের দক্ষিণ উপশহরেও আরও দুটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ। একইসঙ্গে রাজধানীর জুকাক আল-ব্লাত এলাকায়ও একটি ভবনে হামলা চালানো হয়েছে। এ হামলার আগেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

গত ২ মার্চ লেবাননের সংগঠন হিজবুল্লাহ ইসরাইলি সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে। লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয় বলে দাবি সংগঠনটির।

এর জবাবে ইসরাইল লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে বৈরুতের দক্ষিণ উপশহরসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা চালানো হয় এবং ৩ মার্চ দক্ষিণ লেবাননে সীমিত স্থল অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৮ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও এক হাজার ৭৭৪ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা