× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ০৮:৪৬ এএম

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের আলমেতিয়েভস্কের বাইরে তেলের পাম্প জ্যাকগুলোর একটি দৃশ্য দেখা যাচ্ছে, ৪ জুন ২০২৩। ছবি: রয়টার্স

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের আলমেতিয়েভস্কের বাইরে তেলের পাম্প জ্যাকগুলোর একটি দৃশ্য দেখা যাচ্ছে, ৪ জুন ২০২৩। ছবি: রয়টার্স

রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি) জানিয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে লাইসেন্স ইস্যু করা হয়েছে।

ওএফএসির বৃহস্পতিবার প্রকাশিত ওই লাইসেন্সে বলা হয়েছে, ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবহন ও বিক্রির অনুমতি দেওয়া হবে।

বিষয়টি শুক্রবার সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে এর আগে রাশিয়ার তেল শিল্পের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং জ্বালানি বাজারে অস্থিরতার কারণে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তার ভাষ্য, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা কমানো এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। 

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত এই প্রণালির মধ্য দিয়েই পরিবাহিত হয়।

তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে যুক্তরাষ্ট্র এর আগে তাদের কৌশলগত মজুত থেকে প্রায় ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। 

এদিকে গত বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সরকারি তেল রিজার্ভ থেকে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার নির্দেশ দেয়।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা