× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালী বন্ধ রাখার আহ্বান ইরানের নতুন সর্বোচ্চ নেতার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২১:০৮ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনীর দ্বিতীয় পুত্র ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। ছবি: অফিস অফ দ্যা সুপ্রিম লিডার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনীর দ্বিতীয় পুত্র ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। ছবি: অফিস অফ দ্যা সুপ্রিম লিডার

হরমুজ প্রণালী বন্ধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার ৪ দিন পর প্রথমবারের মতো তার প্রকাশিত বক্তব্যে তিনি এই কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে তার লিখিত বার্তাটি পাঠ করা হয়।

প্রচারিত এক বার্তায় তিনি বলেন, “কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধই রাখা উচিত এবং ইরান তার প্রতিপক্ষদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে”।

এতে নতুন সর্বোচ্চ নেতার অবস্থান স্পষ্ট হয় যে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধের নীতি বজায় রাখতে চায় তেহরান।

বার্তায় খামেনি ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং দেশজুড়ে আয়োজিত সমাবেশগুলোতে জনগণের রেকর্ড অংশগ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, “একটি স্কুলে হামলার প্রতিশোধ নেওয়ার বিষয়টি ইরান ছাড়বে না”।

তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি”। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কেবল সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।

নতুন সর্বোচ্চ নেতা জানান, ইরান তার শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান তিনি। যুদ্ধ চলতে থাকলে নতুন নতুন ফ্রন্ট খোলারও সতর্কবার্তা দেন খামেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ এবং তেলের দাম বাড়লে দেশটি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে”।

তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করা। তিনি লেখেন, “আমি কখনোই তা হতে দেব না”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা