× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহু নিহতের গুঞ্জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৬:০২ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: আরব নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: আরব নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন বিভিন্ন হিব্রু ভাষার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতে ঘি ঢেলেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে এ ধরনের জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম হলো নেতানিয়াহুর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়া। প্রায় তিন দিন ধরে তার কোনো ভিডিও দেখা যায়নি এবং চার দিন ধরে নতুন কোনো ছবিও প্রকাশিত হয়নি। এ সময় তার নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে এসেছে।

এর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি করে ভিডিও বার্তা প্রকাশ করতেন নেতানিয়াহু। কখনো কখনো দিনে দুই থেকে তিনটি ভিডিওও দেখা যেত। কিন্তু টানা কয়েক দিন তার ভিডিও বার্তা না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে।

হিব্রু ভাষার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে সেখানে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের পূর্বনির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, উদ্ভূত পরিস্থিতির সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক থাকতে পারে।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর কথিত একটি ফোনালাপের বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর কেবল লিখিত বিবরণ প্রকাশ করেছে। তবে সেই বিবরণে ফোনালাপের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, যা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

তবে এসব ঘটনার পরও নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, সরকারি নীরবতার কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা