× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, শিগগিরই ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৭:০৮ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৭:২১ পিএম

তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ধরে আছেন। ছবি: রয়টার্স

তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ধরে আছেন। ছবি: রয়টার্স

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে আনুষ্ঠানিকভাবে এখনো নাম ঘোষণা করা হয়নি।

দ্যা ফাইনেন্সিয়াল এক্সপ্রেস রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর সদস্য আহমাদ আলামোলহোদার বরাতে দ্যা ফাইনেন্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে এবং একজনকে নির্বাচিত করা হয়েছে।

তবে তিনি নির্বাচিত ব্যক্তির নাম প্রকাশ করেননি।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আলামোলহোদা বলেছেন—পরিষদের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছেন। তবে এখনো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে।

তিনি আরও জানান, এখন বিষয়টি নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করার দায়িত্বে রয়েছেন।

ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অব এক্সপার্টস হচ্ছে ৮৮ জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল, যাদের জনপ্রিয় ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে পরবর্তী উত্তরসূরি নির্বাচন করার ক্ষমতা এই কাউন্সিলের হাতে থাকে।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে জানিয়েছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হবে, তাকেও তারা লক্ষ্যবস্তু করতে পারে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা