× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে বিষাক্ত বৃষ্টির শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৪:১৩ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৪:২৪ পিএম

তেহরানে তেলের ডিপোতে হামলার পরের দৃশ্য। ছবি: বিবিসি

তেহরানে তেলের ডিপোতে হামলার পরের দৃশ্য। ছবি: বিবিসি

ইরানের তেল স্থাপনাগুলোতে বিস্ফোরণের পর সম্ভাব্য বিষাক্ত বৃষ্টির ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। সংস্থাটি বলছে, এসব বিস্ফোরণের ফলে বৃষ্টির পানি রাসায়নিকভাবে দূষিত হয়ে পড়তে পারে, যা মানুষের ত্বক ও শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। খবর আল-জাজিরার

আইআরসিএস রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক সতর্কবার্তায় জানায়, দূষিত বৃষ্টির সংস্পর্শে এলে ত্বকে রাসায়নিক পোড়া ও ফুসফুসের ক্ষতির ঝুঁকি রয়েছে। তাই নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, বিস্ফোরণের পর বৃষ্টি হলে কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়। কেউ বাইরে অবস্থান করলে দ্রুত কংক্রিট বা ধাতব ছাউনি রয়েছে এমন স্থানে আশ্রয় নিতে হবে এবং গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকতে হবে।

এছাড়া বৃষ্টির পানি ত্বকে লাগলে কোনোভাবেই তা ঘষা যাবে না। বরং ঠান্ডা পানির ধারায় লাগাতার ধুয়ে ফেলতে হবে। বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় দ্রুত পরিবর্তন করে সেগুলো একটি সিল করা ব্যাগে সংরক্ষণ করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা