× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান যুদ্ধে ব্রিটেনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১২:৩৪ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৪:১০ পিএম

ডোনাল্ড ট্রাম্প এবং কিয়ার স্টার্মার। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প এবং কিয়ার স্টার্মার। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তাব দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপাতত সেটির প্রয়োজন নেই।

ট্রাম্পের এমন মন্তব্যে পশ্চিমা এ দুই সামরিক মিত্রের সর্বশেষ দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্রাথমিকভাবে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়নি লন্ডন। এতে ক্ষুব্ধ ট্রাম্প বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করছেন। বলেছেন, স্টারমার দুই দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে ‘ধ্বংস’ করছেন।

শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ব্রিটিশ সমর্থনের অভাব তিনি ‘মনে রাখবেন’।

ট্রাম্প লিখেছেন, “আমাদের এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্য, সম্ভবত তাদের সবার মধ্যে মহত্তম, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানো নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, এগুলোর আমাদের আর প্রয়োজন নেই- কিন্তু আমরা মনে রাখবো। আমরা ইতোমধ্যে জয়ী হয়ে যাওয়ার পর যেসব লোকজন যুদ্ধে যোগ দেয় তাদের প্রয়োজন নেই আমাদের।”

আরো পড়ুন: তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ

শনিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা সম্ভাব্য মোতায়েনের জন্য প্রিন্স অব ওয়েলস বিমানবাহী রণতরী প্রস্তুত করছে। এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, এই বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে কি না, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এরপরই সামাজিক মাধ্যমে ওই পোস্টটি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইরানে হামলা শুরু করার প্রথমদিকে মার্কিন বাহিনীগুলোকে কোনো ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি ব্রিটেন। স্টারমার তার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, তাকে নিশ্চিত হতে হবে যে কোনো সামরিক পদক্ষেপ বৈধ ও সুপরিকল্পিত কি না।

পরে তিনি মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দেন। স্টারমার জানান, সমরাস্ত্র গুদাম বা লঞ্চারে ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক আঘাত হানতে ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছর এর আগে স্টারমার ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার সমালোচনা করেছিলেন। তারপর আফগানিস্তানের যুদ্ধে ইউরোপীয় সেনারা সম্মুখযুদ্ধ এড়িয়ে গেছে, ট্রাম্পের এমন মন্তব্যকে ‘স্পষ্টতই সাংঘাতিক’ অভিহিত করে প্রত্যাখ্যান করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা