× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মসমর্পণ করবে না ইরান, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ২০:১৭ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৬ ২০:৪৪ পিএম

বাম থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাম থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না, ইরানি জাতি আত্মসমর্পণ করবে— এমন আশা ছেড়ে দেওয়া উচিত।

মাসুদ পেজেশকিয়ান শনিবার এক ভিডিও বার্তায় ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলেন।

তবে এ ঘোষণায় ক্ষিপ্ত হয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শাসনব্যবস্থার’ মাধ্যমে শুরু হওয়া উসকানিহীন যুদ্ধের মুখে দেশের ভেতরের সব মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে শক্তভাবে নিজেদের দেশ ও মাতৃভূমি রক্ষায় এক হতে হবে। বর্তমান সংকট থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা পর্যন্ত ইরান দৃঢ়ভাবে অবস্থান ধরে রাখবে।

“নিঃশর্ত আত্মসমর্পণের ধারণা ইরানের শত্রুদের কেবল একটি স্বপ্ন, যা তাদের ভুলে যেতে হবে।”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইরান আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবিক নীতিমালা মেনে চলে এবং সব দেশেরই এগুলোকে সম্মান করা উচিত।”

মার্কিন-ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, “তাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য ইরানের নেই। প্রতিবেশী দেশ থেকে যদি কোনো হামলা না আসে তাহলে আমরা আর হামলা করব না।”

তবে এই ইরানের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দিয়েছেন।  

ট্রাম্পের দাবি, প্রতিবেশীদের ওপর হামলা না চালানোর ঘোষণাই হচ্ছে আত্মসমার্পণ।

তার দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা