× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকান মূল্যবোধ নেই’: বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১৪:১৮ পিএম

জো বাইডেন। ছবি: এপি

জো বাইডেন। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমেরিকান মূল্যবোধ ধারণ করে না, ফলে যুক্তরাষ্ট্র এখন ‘কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে।

নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসনের অন্ত্যেষ্টিক্রিয়ায় বক্তব্য দিতে গিয়ে বাইডেন এ মন্তব্য করেন। খবর আনাদলুর

বাইডেন বলেন, “আমরা এখন কঠিন অবস্থায় আছি। কারণ আমাদের এমন একটি প্রশাসন রয়েছে, যারা আমাদের মূল্যবোধের সঙ্গে কোনও মিল রাখে না। আমি মনে করি না, এ কথা বলায় আমি একটুও বাড়িয়ে বলছি।”

এদিকে ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি, অভিবাসন ও পররাষ্ট্রনীতি ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বারবার বাইডেনের সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এমন মন্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা