প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ২০:২৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬ ২০:৪০ পিএম
কুয়েতের ক্যাম্প আরিফজানে যানবাহনের কাছে হেঁটে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সৈন্যরা। ফাইল ছবি: রয়টার্স
কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এর আগে কুয়েতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৬ সেনা নিহত হয়।
গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে তেহরান। হামলায় এখন পর্যন্ত ওই ৬ জন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।