ইরানি যুদ্ধজাহাজে হামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৯:২৩ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬ ১৯:৩৩ পিএম
ইরানের সামরিক যুদ্ধজাহাজ 'আইরিস দেনা'। ফাইল ছবি
শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের সামরিক যুদ্ধজাহাজ 'আইরিস দেনা' থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, দেশটির জলসীমার ঠিক বাইরে থেকে ইরানি জাহাজটি একটি জরুরি সংকেত পাঠিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহগুলো ওই জাহাজের ক্রু সদস্যদের বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন মারা গেছেন, সেই সংখ্যাটি মুখপাত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। উদ্ধার অভিযান এখনও চলছে।
তিনি আরও জানান, জাহাজটি থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় ওই এলাকায় অন্য কোনো জাহাজের উপস্থিতি লক্ষ্য করা যায়নি বলেও জানানো হয়েছে।
সাবমেরিন থেকে ইরানি জাহাজে করা হামলায় প্রাথমিকভাবে নিখোঁজ ছিল ১০১ জন। এতে ৭৮ নাবিক আহত হয়।