× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবমেরিন থেকে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৭:২৩ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৬ ১৫:৩১ পিএম

ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস ডেনা’। ছবি: সংগৃহীত

ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস ডেনা’। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ১০১ জন ও ৭৮ নাবিক আহত হয়েছেন। 
শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত না জানা গেলেও শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ওই ঘটনায় আহত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে নৌবাহিনীর সদস্যরা সকাল ৬টা (গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা) থেকে উদ্ধার অভিযান শুরু করে। পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত বলেননি। তিনি শুধু বলেছেন, কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তবে সেটি ডুবে গেছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা