প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ০৮:৪৮ এএম
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ছবি: রয়টার্স
ইরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়া এবং উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখাকে তিনি ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার অবস্থান সবসময়ই স্পষ্ট।
তার ভাষ্য অনুযায়ী, এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুত এবং আইএইএ পরিদর্শকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা পরিস্থিতিকে জটিল করে তুলছে।