প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১২:৪২ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬ ১৪:১৭ পিএম
সৌদি আরবে সব ধরনের কনস্যুলার সেবা সাময়িকভাবে বাতিল করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, মঙ্গলবার সব নিয়মিত ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থিত তাদের বিভিন্ন মিশনে ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা জারি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “দূতাবাসের স্থাপনায় হামলার ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় আসা থেকে বিরত থাকুন।”
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।