× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১১:৩৬ এএম

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান সদর দপ্তরে ইরানের হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: গেটি ইমেজেস

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান সদর দপ্তরে ইরানের হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: গেটি ইমেজেস

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর ঘাঁটির বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা বাহরাইন কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি এলাকায় ধোঁয়া দেখা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা