বিবিসি বাংলা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১০:০৭ এএম
হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ছবি: গেটি ইমেজেস
মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া সর্বকালের সর্বোচ্চ চার লক্ষ ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ।
দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে পারে এমন বৃহত্তম তেল বহনকারী জাহাজগুলোকে এই রেকর্ড ভাড়া দিতে হচ্ছে।
গত সপ্তাহে যখন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণের হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই মূল্য প্রায় দ্বিগুণ।
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।