প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১২:১৪ পিএম
আলী লারিজানি। ছবি: সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে- সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর ইরানের অবস্থান পরিষ্কার করলেন লারিজানি। খবর আল-জাজিরার।
তিনি বলেন, বর্তমানে ইরান আত্মরক্ষার অবস্থানে রয়েছে। এই যুদ্ধ ইরানের সশস্ত্র বাহিনী শুরু করেনি বলেও জানান তিনি।
কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আল জাজিরাকে জানান, ইরান ইতোমধ্যে দু’বার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। প্রথমবার ২০২৫ সালে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে তা ভেস্তে যায়। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে- যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নতুন করে দুই দফা আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও, ঠিক সেই সময়েই ইরান আবার হামলার মুখে পড়ে।
ফলে চলমান এই অচলাবস্থার কূটনৈতিক সমাধান আদৌ হবে কি না, তা এখনও অনিশ্চিত।