প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৭:১৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬ ১৭:২৭ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
তিনি এ ঘটনাকে "নৃশংস হত্যাকাণ্ড" হিসেবে অভিহিত করেছেন।
রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় পুতিন এ নিন্দা জানান।
শোক বার্তায় পুতিন বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়মের নির্লজ্জ লঙ্ঘনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’