প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১২:১৯ পিএম
আলি লারিজানি। ছবি: সংগৃহীত
ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল ইরানকে ‘বিভক্ত করার চেষ্টা’ করছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
লারিজানি বলেন, নিজেদের টিকে থাকা নিশ্চিত করতে ইসরায়েলিদের বড় দেশগুলোকে খণ্ডিত করা ছাড়া আর কোনও উপায় নেই।
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুটপাটের নিখুঁত প্রতীক’ বলেও আখ্যা দেন এবং অভিযোগ করেন, ট্রাম্প ইরানের সম্পদ দখলের চেষ্টা করছেন।
খামেনি নিহত হওয়ার পর লারিজানি বলেন, “আমেরিকা ও জায়নবাদী শাসন ইরানি জাতির হৃদয় পুড়িয়ে দিয়েছে, আমরাও তাদের হৃদয় পুড়িয়ে দেব।”