প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৫ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ভিডিও বার্তায় তিনি এটি নিশ্চিত করেছেন। ট্রাম্প বলেন, “আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি।”
তিনি বলেন, “আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির ৫টি শহরে হামলা হয়েছে। শহরগুলো হলো- তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ।
ফার্স নিউজের বরাতে বিবিসি জানায়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এ সব হামলায় তাতক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।