× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৬ এএম

তালেবান যোদ্ধারা পাকিস্তানের যুদ্ধবিমানের দিকে নজর রাখার সময় একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুকের পাশে বসে আছে, খোস্ত প্রদেশ, আফগানিস্তান, ২৭ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: রয়টার্স

তালেবান যোদ্ধারা পাকিস্তানের যুদ্ধবিমানের দিকে নজর রাখার সময় একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুকের পাশে বসে আছে, খোস্ত প্রদেশ, আফগানিস্তান, ২৭ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় অবস্থিত সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালানোর দাবি উঠেছে। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের বরাতে  আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনীর সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হামলার জবাবে এই ড্রোন অভিযান চালানো হয়। তালেবান সরকারের পক্ষ থেকে এটিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, স্পিনওয়াম সেনা ঘাঁটিতে ড্রোন আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগান সীমান্তে হামলা চালায় বলে জানা যায়।

তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক ড্রোন হামলা ছিল সেই ঘটনারই প্রতিশোধমূলক জবাব। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা