× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের বাসভবনের সীমানায় অনুপ্রবেশ, একজনকে গুলি করে হত্যা

বিবিসি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় অবস্থিত মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

স্থানীয় সময় রবিবার দুপুর প্রায় দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি বাংলা। নিহতের বয়স প্রায় ২০ বছর বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সিক্রেট সার্ভিসের বরাতে বিবিসি প্রতিবেদনে বলা হয়, মার-এ-লাগোর উত্তর গেটের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে একটি শটগান ও একটি জ্বালানির ক্যানসহ দেখা যায়।

সিক্রেট সার্ভিস জানায়, তাদের একাধিক এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় গুলি চালানো হলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মার-এ-লাগোতে উপস্থিত ছিলেন না। তিনি সপ্তাহান্তে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন।

ঘটনার তদন্তে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা