× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

সাবেক ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। ছবি: এবিসি নিউজ

সাবেক ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। ছবি: এবিসি নিউজ

৬৬তম জন্মদিনেই সাবেক ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ বলেছে, 'গভীর মূল্যায়ন' শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বার্কশায়ার ও নরফোকে তার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেট সংলগ্ন এলাকাও তদন্তের আওতায় রয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রিন্স অ্যান্ড্রু দীর্ঘদিন ধরে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে ছিলেন। এপস্টেইন কেলেঙ্কারিকে ঘিরে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এর আগে তাকে কখনো গ্রেপ্তার করা হয়নি।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু বরাবরই যেকোনো অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। তার আইনজীবীদের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

২০১৯ সালে এপস্টেইন বিতর্কের জেরে প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তার সামরিক উপাধি ও বিভিন্ন পৃষ্ঠপোষকতার দায়িত্ব প্রত্যাহার করা হয়। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই গ্রেপ্তার যুক্তরাজ্যের রাজপরিবারকে নতুন করে চাপে ফেলেছে।

তদন্তের অগ্রগতি ও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা