× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩১ পিএম

সৌদি আরবে রোজা শুরু বুধবার। ছবি: এআই; প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবে রোজা শুরু বুধবার। ছবি: এআই; প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাস শুরু হচ্ছে।

চাঁদ দেখা সংক্রান্ত ঘোষণার পর দেশজুড়ে মসজিদগুলোতে তারাবির নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা সিয়াম সাধনার মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করছেন।

বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার

বাংলাদেশে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হবে।

বুধবার সন্ধ্যায় দেশে চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। অন্যথায় একদিন পর থেকে রোজা শুরু হবে। প্রতিবছরই সৌদি আরবের ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশ নিজ নিজ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অনুযায়ী রমজান শুরুর তারিখ নির্ধারণ করে থাকে।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার থেকে রোজা রাখবেন ভোলা জেলার প্রায় পাঁচ হাজার মানুষ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তারা প্রথম তারাবির নামাজ আদায় করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা