× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশপ্রধান নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯ পিএম

আকরামুদ্দিন সারি। ছবি: সংগৃহীত

আকরামুদ্দিন সারি। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে এক সশস্ত্র হামলায় আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা ও তাখার প্রদেশের সাবেক পুলিশ প্রধান আকরামউদ্দিন সারি নিহত হয়েছেন। ইরানি পুলিশ এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের বার্তা সংস্থা ‘মেহর নিউজ’ জানিয়েছে, তেহরানের ভালি আসর স্ট্রিটে নিজ কর্মস্থল থেকে বের হওয়ার সময় আকরামউদ্দিন সারি সশস্ত্র হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তেহরান পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের এই খবরটি সঠিক। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং এর পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ বা হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা