× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহিত সাগরে ইঞ্জিন বিকল, দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদি বর্ডার গার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:১৮ পিএম

জেনারেল ডিরেক্টরেট অফ বর্ডার গার্ড, সৌদি আরব

জেনারেল ডিরেক্টরেট অফ বর্ডার গার্ড, সৌদি আরব

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ উপকূলে লোহিত সাগরে নৌকা বিকল হয়ে বিপদে পড়া দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড)। 

সৌদি সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটের গভীর সমুদ্রে দুই বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। খবর পেয়ে বর্ডার গার্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করে।

এ ঘটনার পর সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ বর্ডার গার্ড সকল সমুদ্রযাত্রীকে সামুদ্রিক নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে যাত্রার আগে নৌযানটি চলাচলের উপযোগী কি না এবং যান্ত্রিক কোনো ত্রুটি আছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে সহায়তার জন্য মক্কা, মদিনা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা