× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানবিষয়ক জাতিসংঘ মিশনের প্রধান বাংলাদেশের সারা হোসেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৭:০৮ পিএম

সারা হোসেন। ছবি : সংগৃহীত

সারা হোসেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ইরানবিষয়ক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান ও অন্য সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। মিশনটির প্রধান হয়েছেন বাংলাদেশের সারা হোসেন। তার সহযোগী হিসেবে কাজ করবেন পাকিস্তানের শাহিন সারদার আলী ও আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিভিচ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ইউএনএইচআরসির প্রেসিডেন্ট ফেদেরিকো ভিলেগাস এ ঘোষণা দেন।

বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান আন্দোলনের নানান দিক খতিয়ে দেখাই নতুন মিশনটির কাজ। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ইউএনএইচআরসি ইরানবিষয়ক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনটি সম্প্রতি চালু করেছে।

ইরানবিষয়ক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনে সারা হোসেনসহ অন্যদের নিয়োগ দেওয়ার আগে ২৪ নভেম্বর ইরানের চলমান আন্দোলন নিয়ে একটি তদন্ত শুরু করে ৪৭ সদস্যের ইউএনএইচআরসি। এ তদন্তের সঙ্গে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন নিবিড়ভাবে কাজ করবে। মানবাধিকার লঙ্ঘনসহ আন্দোলনটির বিভিন্ন দিক খতিয়ে দেখবে তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা