× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:২৬ পিএম

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

সিঙ্গাপুরে তিনটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি নাগরিককে দেশটির সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়াভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

সিএনবির সঙ্গে কথা বলে স্টার জানিয়েছে, ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বাংলাদেশিরা সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সিএনবি রবিবার এক বিবৃতিতে জানায়, মাদক সংশ্লিষ্ট অপরাধসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনের অংশ হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।

সেখানে বলা হয়, ৮ ডিসেম্বর সন্ধ্যায় একটি অভিবাসী শ্রমিক ডরমিটরি থেকে মাদক সেবনের অভিযোগে ২৫ বছর বয়সি এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরদিন অন্য একটি ডরমিটরি থেকে আরও দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ বছর বয়সি একজনকে মাদক সেবন এবং ২৯ বছর বয়সি আরেকজনকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে ওই ২৯ বছর বয়সি ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া ১১ ডিসেম্বর সন্ধ্যায় দেশটির চোয়া চু কাংয়ের একটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে অভিযান চালিয়ে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। 

এই যৌথ অভিযানে সিএনবি ছাড়াও সিঙ্গাপুর পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, হেলথ সায়েন্সেস অথরিটি, সিঙ্গাপুর কাস্টমস এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা