× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করল তালেবান

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ০৮:৪২ এএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:১০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান প্রশাসন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধের ঘটনার কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এর মাধ্যমে ‘জাতীয় স্বার্থ’ ও নারীদের ‘সম্মান’ সংরক্ষণের দাবি করেছে তালেবান।

গতকাল উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়ে অবিলম্বে নারীদের সেখানে প্রবেশ স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

উচ্চশিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা স্থগিত করার উল্লিখিত আদেশ অবিলম্বে কার্যকরের জন্য আপনাদের সবাইকে জানানো যাচ্ছে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াউল্লাহ হাশিমি চিঠিটি টুইটারেও প্রকাশ করেছেন। তিনি সংবাদমাধ্যম এপি ও এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তালেবানের এ পদক্ষেপকে ‘সংকটজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এটি স্পষ্টতই তালেবানের আরেকটি প্রতিশ্রুতির লঙ্ঘন।

আমরা তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে দেখছি... নারীদের জন্য অধিকার সংকুচিত করছে, শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, জনসাধারণের এলাকায় প্রবেশাধিকারেও।’

আফগানিস্তান নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতিসংঘ দূত কাউন্সিলের বৈঠকে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, ‘তালেবানরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈধ সদস্য হওয়ার আশা ততক্ষণ করতে পারে না যতক্ষণ তারা সব আগফগানের অধিকার, বিশেষ করে মানবাধিকার এবং নারী ও মেয়েদের মৌলিক স্বাধীনতাকে সম্মান না করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা