× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়া অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থীকে উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৩ পিএম

নাইজেরিয়া অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থীকে উদ্ধার। ছবি: সংগৃহীত

নাইজেরিয়া অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থীকে উদ্ধার। ছবি: সংগৃহীত

নাইজার রাজ্যে গত মাসে একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে ২২৭ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। অপহৃত সেই শিক্ষার্থীর ১০০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির সেনা-পুলিশ যৌথবাহিনী। 

গতকাল রবিবার (০৮ ডিসেম্বর) তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংস্থা ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত ২১ নভেম্বর নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্তরা।

অপহৃত এই শিশু ও শিক্ষার্থীদের উদ্ধারে সেদিন থেকেই অভিযান শুরু করে নাইজেরিয়ার সেনা-পুলিশ যৌথ বাহিনী। ১৫ দিন অভিযান চালিয়ে তাদের মধ্যে ১০০ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে পেরেছে যৌথ বাহিনী।

বাকি ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের হালনাগাদ অবস্থা কী- সে সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি যৌথ বাহিনীর কর্মকর্তারা।

এর আগে নাইজেরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন গণঅপহরণের সর্বশেষ ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মার্চ মাসে। সেবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাদুনার একটি স্কুল থেকে অপহরণ করা হয়েছিল দুই শতাধিক শিক্ষার্থীকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা