× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:০১ এএম

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০, যা নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।

যুক্তরাষ্ট্র ও কানাডায় স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার হলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এবং প্রত্যন্ত একটি এলাকা। আলাস্কার জুনেউ শহর থেকে ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে এটি ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান এই এপিসেন্টারের।

এপিসেন্টার ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এপিসেন্টারটির অবস্থান ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড এএফপিকে বলেছেন, “ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং বহু মানুষ সেটির কম্পন অনুভব করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেছে। তবে আমরা এখনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাইনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা