× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় জেএমবির ৫ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০৬ এএম

কলকাতার নগর দায়রা আদালত। ছবি : সংগৃহীত

কলকাতার নগর দায়রা আদালত। ছবি : সংগৃহীত

ভারতের কলকাতার নগর দায়রা আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে বুধবার (৩ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—মাওলানা ইউসুফ শেখ, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, জবিরুল ইসলাম ও আনোয়ার হুসেন। এদের মধ্যে রুবেল, জবিরুল ও আনোয়ার বাংলাদেশি নাগরিক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অরেক আসামি আবদুল কালামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিচার ভবনের মুখ্য কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানান, রাষ্ট্রপক্ষের তরফ থেকে অভিযুক্তদের কঠোরতম শাস্তির আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সরকারি আইনজীবী জয়ন্ত চক্রবর্তী জানান, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছিল। পাশাপাশি বাংলাদেশি নাগরিক রুবেল, জবিরুল ও আনোয়ারের বিরুদ্ধে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট বা বিদেশি আইনেও আলাদা মামলা করা হয়।

মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) পশ্চিমবঙ্গের বসিরহাট, বনগাঁ এবং আসামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ছয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, জাল পরিচয়পত্র এবং জিহাদি নথি উদ্ধার করা হয়। ভারতজুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত ইউসুফ, শহিদুল, রুবেল ও জবিরুল আগে থেকেই বহুল আলোচিত খাগড়াগড় বিস্ফোরণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। ওই মামলার তদন্ত চলাকালে কলকাতা পুলিশের এসটিএফ তাদের হেফাজত এনআইএ-এর (NIA) হাতে তুলে দিয়েছিল।

তথ্যসূত্র : টাইমস অফ ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা