× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হংকংয়ে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ১২৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম

হংকংয়ে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ১২৮

হংকং শহরে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৪ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যারমধ্যে ১১ ফায়ার কর্মীও আছেন। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত ‘ওয়াং ফুক কোর্ট’ আবাসন কমপ্লেক্সে আগুন লাগার পর দমকল সদস্যরা আগুন প্রায় পুরোপুরি নেভাতে পেরেছেন। তবে ভবনগুলো ভষ্মীভূত হয়ে গেছে। এখনো যারা নিখোঁজ আছেন তাদের খুঁজে বের করতে ভবনগুলোর ভেতর অভিযান চালানো হচ্ছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) ক্ষতিগ্রস্ত ভবন কমপ্লেক্সে উদ্ধার অভিযান শেষ করার আশা করছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ।

দমকল বিভাগের উপপরিচালক ডেরেক চ্যান সাংবাদিকদের বলেন, বেশির ভাগ মরদেহ কমপ্লেক্সের দুটি ভবন থেকে পাওয়া গেছে। বিভিন্ন ভবন থেকে জীবিতদেরও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সাতটি ভবনের সব ইউনিটে ঢুকে খুঁজে দেখব, যেন নিশ্চিত হতে পারি, আর কেউ ভেতরে আটকে নেই।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে নিখোঁজ ব্যক্তির সংখ্যা ছিল ২৭৯। তবে গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা আর হালনাগাদ করা হয়নি। চ্যান বলেন, তাদের দপ্তরে সাহায্যের অনুরোধ জানিয়ে করা ২৫টি ফোনকল এখনো অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে সাম্প্রতিক তিনটি কলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

৮টি ভবন নিয়ে গড়া এ কমপ্লেক্সে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ থাকতেন। কমপ্লেক্সের বাসিন্দা জ্যাকি কওক বলেন, ‘আশা করি, তারা (দমকলকর্মীরা) আরও জীবিত কাউকে খুঁজে পাবেন। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।’

হংকংয়ের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪–এ। ১৯৪৮ সালে একটি গুদামে আগুনে ১৭৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা এ শহরে।

পুলিশ বলেছে, জানালায় দাহ্য ফোম বোর্ডসহ ভবনগুলোতে অনিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপারিনটেনডেন্ট আইলিন চুং বলেন, ‘আমাদের বিশ্বাস, কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মারাত্মক অবহেলা করেছেন। তাদের অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়েছে এবং এত বড় প্রাণহানি ঘটেছে।’

সূত্র : রয়টার্স, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা