× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ

সন্দেহভাজন হামলাকারী ডাক্তারের ছবি প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ডা. উমর মোহাম্মদের ছবি প্রকাশ পেয়েছে। বিস্ফোরণে সাদা হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত নয়জন নিহত ও ২০ জন আহত হন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্ম নেওয়া উমর ‘আল ফালাহ মেডিকেল কলেজে’ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডা. আদিল আহমেদ রাঠের ও ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু-কাশ্মীর ও হরিয়ানার পুলিশ বিস্ফোরক রাখার অভিযোগে ওই দুই চিকিৎসককে গ্রেপ্তার করে।

সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে উমর ফরিদাবাদ থেকে পালিয়ে যান। 

তদন্ত সূত্রে জানা যায়, আতঙ্কিত হয়ে তিনি বিস্ফোরণ ঘটান। আরও দুই সহযোগীর সঙ্গে এ হামলার পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেছিলেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ১৯ মিনিটে গাড়িটি লালকেল্লার পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়। হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত উমরের কাছে পৌঁছায়।

এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই গাড়িটি চালিয়ে এগিয়ে আসছেন। সন্দেহভাজন হামলাকারী পুরো সময় গাড়ির ভেতরেই ছিলেন—হয়তো কারও জন্য অপেক্ষা করছিলেন বা নির্দেশের অপেক্ষায় ছিলেন বলে ধারণা পুলিশের।

এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ। ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ায় দিল্লি ও আশপাশের রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা