× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১১:২১ এএম

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কানাডায় প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহারের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

শুক্রবার তিনি বলেন, আমি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পছন্দ করি, কিন্তু তারা যা করেছে, তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু আমরা এখন আলোচনায় ফিরব না।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের তৈরি বিজ্ঞাপনে রিগানের পুরোনো ভাষণ ব্যবহার করে বলা হয়, বিদেশি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে এবং কর্মসংস্থান নষ্ট করে। বিতর্কের পর অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপনটি স্থগিত করেন।

প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতিতে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা