× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদার্থে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৬:০৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫ ১৬:২০ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিস।

মঙ্গলবার (৭ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

তারা বৈদ্যুতিক বর্তনীতে স্থূল কোয়ান্টাম টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন। একাডেমির মতে, এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিন বিজ্ঞানীর গবেষণায় প্রমাণিত হয়েছে, ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার কোয়ান্টাম মেকানিক্সের আচরণ বড় আকারের যন্ত্রেও প্রয়োগ করা সম্ভব। তারা এমন এক অতিপরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন, যা এক অবস্থা থেকে অন্য অবস্থায় ‘টানেল’ করে যেতে পারে যেন কোনো বস্তু দেওয়াল ভেদ করে যায়।

তারা আরও দেখিয়েছেন, এই ব্যবস্থাটি নির্দিষ্ট মাত্রায় শক্তি শোষণ ও বিকিরণ করে, যা কোয়ান্টাম তত্ত্বের পূর্বাভাসের সঙ্গে পুরোপুরি মিলে যায়।

এর আগে, ২০২৪ সালে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের জন জে হোপফিল্ড ও জিওফ্রি ই. হিন্টন, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ে অবদানের জন্য।

২০২৩ সালে যৌথভাবে পুরস্কার পেয়েছিলেন পিয়ের অগস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউৎজ (হাঙ্গেরি) এবং অ্যানে এলহুইলার (ফ্রান্স), ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা