× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগালও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৬ এএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। মন্ত্রণালয় জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে।

গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়। তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নেয়।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র, সুইডেন ও সাইপ্রাস।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে, সেগুলোর মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়ামলুক্সেমবার্গের নাম রয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা