× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের শেষ সতর্কবার্তায় আলোচনায় প্রস্তুত হামাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ‘অবিলম্বে আলোচনার টেবিলে বসতে’ প্রস্তুত। একে তারা ‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষের কিছু ধারণা’ বলে অভিহিত করেছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় জিম্মিদের মুক্তির চুক্তিতে রাজি হওয়ার জন্য হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেওয়ার পরপরই  হমাসের পক্ষ থেকে এই বিবৃতি এলো।

হামাস বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। হামাস এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় এবং সমস্ত বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার টেবিলে অবিলম্বে বসার জন্য প্রস্তুত রয়েছে।’ 

বিনিময়ে  হামাস ‘যুদ্ধের সমাপ্তির স্পষ্ট ঘোষণা, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য স্বাধীন ফিলিস্তিনিদের একটি কমিটি গঠন চায়, যারা অবিলম্বে তাদের দায়িত্ব শুরু করবে।’

এর আগে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ভয়াবহ হামলা চালায় হামাস। এ সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা। এর মধ্যে ৪৭ জন এখনো গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের মধ্যে ২৫ জন নিহত হয়েছে। ইসরাইল তাদের দেহাবশেষ ফেরত চাইছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা