× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৩:৩০ পিএম

রাশিয়ায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু

বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়া। টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স এই ১০ দেশের প্রতিযোগীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানী মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে এবং শেষ হবে ১৭ আগস্ট।

টুর্নামেন্টের আয়োজক রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন। সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ বলেন, ‘বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৩ সালে এই কর্মসূচি শুরু হয়েছে।’

টুর্নামেন্টে নিজের সঙ্গে আনা ড্রোন নিয়ে বিভিন্ন খেলা দেখাবেন প্রতিযোগীরা। যিনি চ্যাম্পিয়ন হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ লাখ রুবল বা ৬৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৪৮ হাজার ৪৭৭ টাকা)।

রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটিকে ইলিয়া গালায়েভা বলেন, ‘বেসামরিক ইউএভি ড্রোন কতটা আধুনিক পর্যায়ে পৌঁছেছে, তা চাক্ষুষ করার একটি সুযোগ এই টুর্নামেন্ট। তাছাড়া আমরা মনে করি, দেশের বেসামরিক ড্রোন শিল্পের জন্যও এ টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, বেসামরিক ড্রোন নির্মাণের ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশে ২০২৩ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোন তৈরি ও ওড়ানো সংক্রান্ত বিশেষ কোর্স চালু করা হয়। গত মে মাসে স্কুল পাঠ্যক্রমেও এই কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা