× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৪:১৬ পিএম

ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরাইল যদি পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হামলার জন্য শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র যদি এর ক্ষতিপূরণ না দেয়, তাহলে তেহরান ‘ঐতিহাসিক প্রতিরোধ’ শুরুর জন্য প্রস্তুত। বুধবার (১৬ জুলাই) রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, ইরান এই অঞ্চলজুড়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এবং এবার প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানালেও ইরান সেটিকে সময়ের আগেই নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে এবং যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের সামরিক বাহিনী আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং কোনও ভুল পদক্ষেপের জন্য এবার তারা আগাম পদক্ষেপ নেবে। ‘আমাদের আঙুল ট্রিগারে, আমরা এবার অপেক্ষা করব না,’— বলেন তিনি।

ইসরাইল গত ১৩ জুন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও নাতানজ, ফোরদো এবং ইসফাহানের স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর অংশ হিসেবে ইসরাইল অধিকৃত অঞ্চলে ২২টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা শহরগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের কাতারভিত্তিক আল-উদেইদ সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে তার 'প্রক্সি' শক্তিগুলো নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা