× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের পাকিস্তান সফরের খবর প্রত্যাহার দুই স্থানীয় গণমাধ্যমের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১১:০১ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ১১:৫৯ এএম

ট্রাম্পের পাকিস্তান সফরের খবর প্রত্যাহার দুই স্থানীয় গণমাধ্যমের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান সফর নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ করে পরে তা প্রত্যাহার করেছে পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেল—জিও নিউজ ও এআরওয়াই নিউজ। এই দুই চ্যানেল বৃহস্পতিবার জানায়, আগামী সেপ্টেম্বরে ট্রাম্প পাকিস্তান সফর করবেন বলে তারা প্রচার করেছিল। তবে পরে তারা জানায়, তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করায় ভুল হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে—পাকিস্তান সফরের কোনো সময়সূচি নির্ধারিত হয়নি। এই অবস্থায়, জিও নিউজ দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে, এবং এআরওয়াই নিউজও জানায়, তাদের রিপোর্টটি পররাষ্ট্র দপ্তরের বক্তব্যের পর সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি ভুল প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, শেষবার কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেছিলেন ২০০৬ সালে—জর্জ ডব্লিউ বুশ। সম্প্রতি ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের হোয়াইট হাউসে একটি বৈঠক হয়, যা নিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে সফরের খবরটি ভিত্তিহীন ছিল বলেই প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা