× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৯:২০ এএম

দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ভবনের বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। যারমধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা