× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৪:৫৮ পিএম

লিবিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হুসেইন আত্তিয়া আল-কুতারনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাতে লিবিয়ার মন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। 

তারা কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ অন্বেষণের জন্য আগামী দিনে আরও আলোচনা করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা