× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৩:০২ পিএম

মধ্যপ্রাচ্যে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল

সাময়িক বন্ধ ঘোষণার পর কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এতে বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানতে বলা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবারে (২৩ জুন) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল। 

পরবর্তীতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) পর থেকে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় খুলে দেয়। 

বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। 

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। 

যাত্রী সাধারণের ধৈর্য্য সহানুভূতি এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা