× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ১১:৫৪ এএম

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়। মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 

সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বের যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এ কারণে তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ করে, যেসব দেশে আগে থেকেই মার্কিনবিরোধী মনোভাব বিদ্যমান, সেসব জায়গায় অস্থিরতা বা সহিংসতা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মূলত স্টেট ডিপার্টমেন্ট থেকে এই সতর্কতা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা চরমে উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা