× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতি নিন্দা জানাল ওআইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৬:২৬ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

মঙ্গলবার (১৭ জুন) ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে ওআইসি ইসরায়েলের শাসকগোষ্ঠীকে ‘জায়নবাদি’ বলে অভিহিত করে এবং ইরান ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানায়। পাশাপাশি, বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনা এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

বিবৃতির একটি কপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছে ওআইসির পর্যবেক্ষক কার্যালয়। এটি জাতিসংঘের আনুষ্ঠানিক নথি হিসেবে প্রকাশিত হবে।

ওআইসির সদস্য দেশগুলো ইরান জাতি ও দেশটির সরকারের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশের ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের নিজ ভূখণ্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় দেশটির নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। পাশাপাশি, জেনেবুঝে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য নির্মিত পরমাণু অবকাঠামোর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের এসব পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতির মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে, আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে তারা পুরোপুরি উপেক্ষা করছে। এতে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইনের মূলনীতি ও মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা