× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১২:১২ পিএম

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে ভারত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালু করতে চলেছে। মূলত স্কুল শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে এই পদক্ষেপ নিচ্ছে রাজ্যটির সরকার।

সোমবার (২ জুন) রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মহারাষ্ট্র রাজ্যের এই শিক্ষামন্ত্রী জানান, এই প্রশিক্ষণের জন্য অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সাহায্য নেওয়া হবে।

তিনি বলেন, প্রথম শ্রেণি থেকে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে উঠবে এবং শৃঙ্খলাবোধ তৈরি হবে, যা ভবিষ্যতে তাদের অনেক উপকারে আসবে।

মন্ত্রী আরও জানান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রায় আড়াই লাখ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি সাহায্য করা হবে স্কুলের ক্রীড়া শিক্ষক, ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি), স্কাউট ও গাইড সংগঠনগুলোরও।

উল্লেখ্য, মহারাষ্ট্রের শিবসেনা দলের নেতা দাদা ভুঁসে রাজ্যের বর্তমান স্কুল শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা