× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলে বিমান হামলায় ফিলিস্তিনি শিশুশিল্পীর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১২:৫২ পিএম

ইসরায়েলে বিমান হামলায় ফিলিস্তিনি শিশুশিল্পীর মৃত্যু

ইসরায়েলের চালানো এক বিমান হামলায় মারা গেছেন ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ। 

সোমবার (৫ মে) নুসাইরাত শহরে ইসরায়েল বিমান হামলা চালালে এতে মৃত্যু হয় হাসান আয়াদের। ফিলিস্তিনের গাজাবাসীদের কাছে মিষ্টি কণ্ঠের জন্য জনপ্রিয় লাভ করেছিল সে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রোনিকল এর খবর অনুযায়ী, দেশটির ছিটমহলের অধিবাসী ছিল হাসান আয়াদ। গত সোমবার ভোর থেকে সেখানে ইসরায়েলের হামলায় ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে একজন ছিল এই শিশুশিল্পী।

নিজ দেশকে শত্রুমুক্ত করার জন্য প্রতিবাদী গান শোনাত হাসান আয়াদ। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে সেই প্রতিবাদী গানটিও ভাইরাল। তার গানের কথাগুলো ছিল এমন- ‘যুদ্ধবিমানের সাথে, আমরা মৃত্যুর স্বাদ পেয়েছি, স্থল ও সমুদ্র থেকে বিমান হামলা। তারা ক্রসিং বন্ধ করে দিয়েছে - মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, সাক্ষী থাকো বিশ্ব, তারা যা করেছে তারা ঘরবাড়ি ধ্বংস করেছে, যখন আরবরা শান্তিতে ঘুমাচ্ছে।’

সেই গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে গাজার এক সাংবাদিক শোক প্রকাশ করে লিখেছেন, ‘আজ তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন নিজেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে - তার বিদায় তার কথার মতোই মহৎ ছিল।’

এছাড়াও ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি বলেন, ‘হাসান আয়াদ গাজা থেকে আমাকে একটি গান উৎসর্গ করেছিল। কিন্তু সে বিমান হামলায় শহিদ হয়েছেন। তার মিষ্টি, হৃদয়বিদারক শিশুসুলভ কণ্ঠে ‘জিরো ডিসটেন্স’ সিনেমার জন্য গান করেছিল সে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা