× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিপূর্ণ সমাধানে জোর দিলেন নওয়াজ শরিফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ১০:৩৯ এএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫ ১১:৪২ এএম

শান্তিপূর্ণ সমাধানে জোর দিলেন নওয়াজ শরিফ

পেহেলগামে বন্দুক হামলার পর ভারত কর্তৃক সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) স্থগিতের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রবিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফকে অবহিত করেছেন।

জাটি উমরায় পারিবারিক বাসভবনে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ, যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও উপস্থিত ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) প্রতিবেদনে এ খবর দিয়েছে দি এক্সপ্রেস ট্রিবিউন।

বৈঠকে প্রধানমন্ত্রী তার বড় ভাইকে জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো আগ্রাসনের জবাব আরও শক্তভাবে দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে।

শেহবাজ শরিফ নওয়াজকে বলেন, পেহেলগামে চালানো হামলাটি ছিল ভারতের আরেকটি মিথ্যা অপারেশন (ফলস ফ্ল্যাগ), যার উদ্দেশ্য ছিল অঞ্চলকে অস্থিতিশীল করা। তিনি বলেন, ভারতের একতরফা সিদ্ধান্তে আইডব্লিউটি স্থগিত হওয়ায় অঞ্চলে যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।

পিএমএল-এন সূত্রে জানা গেছে, নওয়াজ শরিফ তার সরকারকে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে শান্তি পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছেন। সূত্র জানান, নওয়াজ কোনো আক্রমণাত্মক অবস্থান নেওয়ার পক্ষে নন।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে প্রস্তাব দিয়েছেন পেহেলগাম হামলার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্র, ইরান, চীন, রাশিয়া ও ব্রিটেনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের। তিনি বলেন, যদি এমন কমিশন গঠন করা হয় তাহলে পাকিস্তান বিশ্ববাসীর সামনে প্রকৃত তথ্য উপস্থাপন করবে।

তিনি সতর্ক করে দেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বিশ্ব স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পরিস্থিতির প্রতি মনোযোগী হওয়া।

খাজা আসিফ বলেন, ‘আমরা জানি এটি একটি মিথ্যা হামলার অভিযান, তার পরও আমরা যেকোনো ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে যদি ভারত কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তারা আমাদের প্রস্তুতির নজির দেখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা