× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিন্ধু পানিচুক্তি স্থগিত করল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ০০:৪৯ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ০০:৫০ এএম

সিন্ধু পানিচুক্তি স্থগিত করল ভারত

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত।এ ছাড়া আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করাসহ সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলো জানান। 

দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’— অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে।

ভারতের নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ কমিটি - ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে হওয়া ওই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

২২শে এপ্রিল পেহেলগামের অনন্তনাগ জেলার বৈসারণ তৃণভূমিতে সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে শোক প্রকাশ করা হচ্ছে। এই নৃশংস  হামলায় শান্তিপূর্ণ পর্যটন কেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হন। আরও বেশ কয়েকজন আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা